শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বাঞ্ছারামপুরের ইউএনও হিসেবে যোগদান করলেন সৈয়দা শমসাদ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৪ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 10:44 pm

বাঞ্ছারামপুরের ইউএনও হিসেবে যোগদান করলেন সৈয়দা শমসাদ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন সৈয়দা শমসাদ বেগমকে। বুধবার তিনি উপজেলা পরিষদে এসে দায়িত্বভার বুঝে নেন। ৬জুলাই চট্রগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই উপজেলা ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

যোগদানের পর বুধবার রাতে ‘দৈনিক সরোদ’কে সৈয়দা শমসাদ বেগম বলেন,’আমার প্রত্যাশা একটিই, বাঞ্ছারামপুর উপজেলার জন্য মনপ্রাণ দিয়ে কাজ করতে চাই। আমার যেই মেধা, দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করতে চাই এখানে। এরজন্য আমি মনে করি আমার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার সত্যতা। এই সত্যতাই আমাকে এগিয়ে নিয়ে যাবে। সবার সহযোগিতায় আমি তা পারবো, আমি প্রত্যাশা রাখি।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রয়াত সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুল ইসলামের কনিষ্ঠ কন্যা। বিসিএস ৩৩তম ক্যাডার হিসেবে প্রশাসনের চাকরি শুরু করেন সৈয়দা শমসাদ বেগম। সৈয়দা শমসাদ বেগম সুনামগঞ্জ জেলা পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি তাকে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করতে চট্রগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। পরে তাকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করে।

গত ২৩জুন প্রজ্ঞাপনে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসির উদ্দিন সারোয়ারকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি দেওয়ায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন সৈয়দা শমসাদ বেগম।

এর আগে গত ২৪জুলাই এক প্রজ্ঞাপনে সোহেল রানাকে বাঞ্ছারামপুর পদায়নের আদেশ জারি করা হয়। ৬জুলাইয়ের প্রজ্ঞাপনে সোহেল রানাকে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে পদায়ন বাতিল করা হয়।

 

 

Facebook Comments Box

Posted ১০:৪৪ পিএম | বুধবার, ১৪ জুলাই ২০২১

The Daily Sarod |