স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ১৪ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 7:53 pm
ব্রাহ্মণবাড়িয়া কুসংস্কারের বলি হয়ে বিষপানে আত্মহত্যা করেছেন জান্নাত (১৭) নামের এক তরুণী। বুধবার ভোরে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জান্নাত সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামের আলী হোসেনের স্ত্রী ও তালশহর পূর্ব ইউনিয়নের তেলীনগর গ্রামের করম আলীর মেয়ে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮মাস আগে সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল গ্রামের হীরা মিয়ার ছেলে আলী হোসেনের কাছে জান্নাতকে বিয়ে দেয়। বিয়ের পর তাদের সংসার সুখে চলছি। গত তিনদিন আগে জান্নাতের স্বামী আলী হোসেনের পেটে ব্যাথা শুরু হয়। এই ব্যাথা দুইদিনেও ভাল হচ্ছিল না। এরই মাঝে আলী হোসেনের পেট ব্যাথা নিয়ে প্রতিবেশীরা বলাবলি করছিল, ‘বিয়ে পর স্বামীর পেট ব্যাথা হলে মারা যায়’। এই কথা শুনার পর জান্নাত মানসিক ভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যায় সে সিদ্ধান্ত নেন স্বামী মারা যাওয়ার আগে নিজে মারা যাবেন। পরে ঘরে থানা ইদুঁর মারা ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে জান্নাত। তাকে মুমূর্ষু অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে বিষপান করার কারণ বলে যায়। পরে বুধবার ভোরে মারা যায় জান্নাত। তার মরদেহ হাসপাতালে ফেলে চলে যায় স্বজনেরা। বুধবার ভোর থেকে দুপুর ১টায় এই রিপোর্ট লেখার সময় হাসপাতালের মর্গে জান্নাতের মরদেহটি পড়ে থাকলেও তার কোন স্বজনকে পাওয়া যায়নি।
হাসপাতালের রেজিস্ট্রারে দেওয়া জান্নাতের স্বামী আলী হোসেন মুঠোফোনে যোগাযোগ করা হলে জানান,’আমরা বাড়িতে এসেছি। আত্মীয়-স্বজনদের নিয়ে হাসপাতালে আসবো। আমার পেট ব্যাথার কারণে জান্নাত বিষপান করে আত্মহত্যা করেছে। কিন্তু আমার পেট ব্যাথা ভাল হয়ে গেছে’।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ‘বিষপান করার একটি মেয়ে মারা গেছে বলে জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে’।
Posted ৭:৫৩ পিএম | বুধবার, ১৪ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya