শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কুমিল্লা-সিলেট মহাসড়কে আজও তীব্র যানযট,আটকা পড়েছে হাজারও পণ্যবাহী গাড়ী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৪ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 4:52 pm

কুমিল্লা-সিলেট মহাসড়কে আজও তীব্র যানযট,আটকা পড়েছে হাজারও পণ্যবাহী গাড়ী

যানযটে নাকাল কুমিল্লা-সিলেট মহাসড়ক। মঙ্গলবার সকাল থেকেই এই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে তীব্র এই যানযটের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ সেতু মেরামতের কারণে বিকল্প সড়ক হিসেবে কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্যবহার করায় এই যানযটের সৃষ্টি হয়েছে। বুধবারও এই যানযটে আটকা পড়েছে হাজার হাজার ট্রাক, কন্টেইনার ও কাভার্ডভ্যান। হাইওয়ে পুলিশ জানিয়েছে যানযট নিরসনের কাজ চালিয়ে যাচ্ছে, তবে এই যানযট আজ সেতু মেরামতের শেষ হলে থাকবে না।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও মেঘনা সেতুর মাঝামাঝিতে অবস্থিত লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত ডেক স্ল্যাব মেরামতের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনসমূহ লাঙ্গলবন্দ সেতুর শুধু একপাশে উভয়মুখি চলাচল করতে পারবে এবং রাত ১০টার পর থেকে আজ ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত লাঙ্গলবন্দ সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
এই অবস্থায় বিকল্প পথ হিসেবে হালকা যানবাহনসমূহকে মোগড়াপাড়া-কাইকারটেক ব্রিজ-নবীগঞ্জ-মদনপুর সড়ক এবং ভারী যানবাহনসমূহকে কাঁচপুর-ভুলতা-নরসিংদী-ভৈরব ব্রিজ-সরাইল-ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সড়ক ব্যবহার করতে বলা হয়েছে সড়ক বিভাগ থেকে। বিকল্প সড়ক হিসেবে কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্যবহার করে বেকায়দায় পড়েছেন যানবাহন চালকরা।

সালাম মিয়া নামের এক কাভার্ডভ্যান চালক জানান, মালামাল নিয়ে ঢাকা থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি মঙ্গলবার বিকেল ৪টার দিকে। বুধবার সকাল সাড়ে ১০টায় এখন ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় আছি। আজও মাল নিয়ে চট্রগ্রাম পৌঁছাতে পারব কিনা তার নিশ্চয়তা নেই।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম জানান, লাঙ্গলবন্দ সেতু মেরামতের কারণে কুমিল্লা-সিলেট মহাসড়কে ভারী গাড়ির চাপ বেড়েছে। এরমধ্যে মালবাহী কন্টেইনার, কাভার্ডভ্যান, ট্রাক ও পিকআপ রয়েছে।এই যানযট নিরসনে ঘাটুরা থেকে কসবার কালামুড়ি, নন্দনপুর, বিশ্বরোড, আশুগঞ্জে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ৫টি দল কাজ করছে।

Facebook Comments Box

Posted ৪:৫২ পিএম | বুধবার, ১৪ জুলাই ২০২১

The Daily Sarod |