শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় ট্রাক্টরের চাপায় এক ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 8:58 pm

কসবায় ট্রাক্টরের চাপায় এক ব্যক্তি নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরের চাপায় আমিন মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটি কাঠেরপুল এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত আমিন মিয়া উপজেলার কুটি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে আমিন মিয়া সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে’।

Facebook Comments Box

Posted ৮:৫৮ পিএম | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

The Daily Sarod |