শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ৯বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 8:53 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ৯বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ঘটনায় মামলা

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ বছর বয়সী মানুষিক ভারসাম্যহীন এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটির বাবা সোমবার মধ্যরাতে অভিযুক্ত সাত্তার মিয়া (৫২)কে আসামী করে মামলাটি দায়ের করেন। সাত্তার মিয়া জেলা শহরের পশ্চিম ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।

পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, দুপুরের ৯ বছরের বয়সী শিশুটি চকলেট কিনতে একই এলাকার সাত্তার মিয়া (৫২) দোকানে যায়। পরে সাত্তার চকলেটের প্রলোভন দেখিয়ে ওই শিশুটিকে মুদিমালের দোকানের পিছনের একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই শিশুর চিৎকার শুনে এলাকার যুবকরা এগিয়ে আসেন। এরই মাঝে সাত্তার মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গাইনী চিকিৎসক মাহফিদা আক্তার হ্যাপী জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টার কিছু আলামত পাওয়া গেছে। শরীরের স্পর্শকাতর বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য আলামত নেওয়া হয়েছে।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় রাতে থানার মামলা দায়ের করা হয়েছে। শিশুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ৮:৫৩ পিএম | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১

The Daily Sarod |