শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

৩৩৩-এ কল পেয়ে ৫২পরিবারের কাছে খাদ্য নিয়ে ছুটে গেলেন ইউএনও পঙ্কজ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৫ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 11:29 pm

৩৩৩-এ কল পেয়ে ৫২পরিবারের কাছে খাদ্য নিয়ে ছুটে গেলেন ইউএনও পঙ্কজ

করোনা ভাইরাসের মহামারীতে নিম্ন আয়ের মানুষ অনেকটা অসহায় হয়ে পড়েছে। অনেকে পড়েছেন খাদ্য সংকটে। খাদ্য সহায়তা পেতে “৩৩৩”-এ কল করছেন কেউ কেউ। সেই কল পেয়ে খাদ্য নিয়ে কর্মহীনদের বাড়ি বাড়ি যাচ্ছেন সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া। তিনি সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার মধ্যপাড়া, কাজীপাড়া ও পুনিয়াউট গ্রামের ৫২টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পৌছে দেন।

প্রতিটি পরিবারের সদস্যদের মধ্যে ১০ কেজি করে চাল, দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, সেমাই, শিশু খাদ্য হিসেবে এক প্যাকেট গুড়ো দুধ, নুডলস ও পেঁয়াজ দেয়া হয়।

এসময় সাংবাদিকদের কাছে উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া বলেন, সোমবার ৫২টি পরিবার ও রোববার ২৭টি পরিবারের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের ফলে সাময়িক কর্মহীন মানুষজন খাদ্য সহায়তার জন্য “৩৩৩”- এ আবেদন করেছিলেন। আমরা তাদের আবেদন যাচাই-বাছাই করে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।

খাদ্য বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এস.আর ওসমান গনি সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:২৯ পিএম | সোমবার, ০৫ জুলাই ২০২১

The Daily Sarod |