স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৫ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 6:13 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য আম উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে স্থলবন্দরে পিকআপ যোগে উপহার হিসেবে ৩০০ কেজি (৩০ কার্টুন) হাড়িভাঙা আম উপহার হিসেবে প্রেরণ করেন।
এই সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বন্দরের সহকারী পরিচালক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, (ট্রাফিক) কাস্টম সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী এবং ভারতের পক্ষে আম গ্রহণ করেন আগরতলা বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রেজাউল হক চৌধুরী, সহকারী হাই কমিশনার মোঃ জোবায়ের হোসেন, আগরতলা হাই কমিশনের সচিব আসাদুজ্জামান এবং বন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী।
উপহারের এই আম আগরতলা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রী এর নিকট হস্তান্তর করবেন বলে জানা যায়।
এরআগে, রোববার বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ২হাজার ৬০০কেজি আম উপহার হিসেবে প্রেরণ করা হয়।
Posted ৬:১৩ পিএম | সোমবার, ০৫ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya