স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৫ জুলাই ২০২১
সর্বশেষ আপডেট : 10:05 am
ব্রাহ্মণবাড়িয়ায় নিরপরাধ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ফাঁসানীর হুমকিদাতা দুর্ধর্ষ সোর্স খোকন খন্দকার (৩৫)কে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোর্স খোকনের বিরুদ্ধে পুলিশের নাম করে এলাকার বিভিন্ন মানুষকে হয়রানি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। রোববার বিকেলে খোকনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে সদর মডেল থানা পুলিশ। এরআগে শনিবার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের ঘাটুরা থেকে গ্রেফতার করা হয়। খোকন ওই এলাকার আবরু মিয়া খন্দকারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, খোকন পুলিশের সোর্স ছিল। তার বিরুদ্ধে সাধারণ মানুষকে হয়রানি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। হেফাজতে ইসলামের সহিংসতায় সে জড়িত ছিল। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে পূর্বে আদালতে তিনটি মামলা চলমান আছে। এছাড়াও বিরুদ্ধে হেফাজতে সহিংসতায় চারটি মামলা রয়েছে’।
স্থানীয় সূত্রে জানা যায়, সোর্স খোকন খন্দকার ঘাটুরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। এছাড়াও পুলিশের সোর্স হিসেবে পরিচিত ছিল। ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সহিংসতার পর স্থানীয় লোকজনকে মামলায় ফাসিয়ে দেওয়া কথা বলে চাঁদা আদায় করতো। যদি কেউ তার প্রতিবাদ তাহলে মিথ্যা অপরাধের ঘটনা সাজিয়ে মামলায় ফাসিয়ে দিতো। যা স্থানীয়দের কাছে ছিল ওপেন সিক্রেট।
Posted ১০:০৫ এএম | সোমবার, ০৫ জুলাই ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya