শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় বনভোজনে গিয়ে বন্ধুদের সাথে নৌকা থেকে নদীতে ঝাঁপ, শিক্ষার্থীর মৃত্যু

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৪ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 9:18 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বনভোজনে গিয়ে বন্ধুদের সাথে নৌকা থেকে নদীতে ঝাঁপ, শিক্ষার্থীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী নৌকা থেকে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মো. শ্রাবণ (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৪ জুলাই) বিকেলে সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের আমিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্রাবণ জেলা শহরের পশ্চিম পাইকপাড়া ব্যাংক কলোনি এলাকার মো. রনি খানের ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে আমিরপুর গ্রামের তারা ৩২জন বন্ধু নৌকা নিয়ে বনভোজন করতে যায়। নতুন পানি দেখে সবাই নৌকা থেকে নদীর পানিতে ঝাঁপ দেন। এক পর্যায়ে শ্রাবণও তার বন্ধুদের সাথে নদীর পানিতে দেন। একাধিকবার ঝাপ দেওয়ার পর শ্রাবণকে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তার বন্ধুরা শ্রাবণকে খোঁজে না পেয়ে স্থানীয়দের জেলেদের জানান। তারাও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ৯৯৯ এ ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের জন্য যায়। পরে শ্রাবণকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদির জানান, দুপুরে ৯৯৯ এ ফোনের মাধ্যমে জানতে পারেন, ছেলে পানিতে ডুবে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৮জন কর্মী প্রায় এক ঘন্টা চেষ্টার পর তাকে নদীর তলদেশ থেকে উদ্ধার করা সম্ভব হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে একটি ছেলে মারা গেছে। তারা বন্ধুরা নৌকা নিয়ে পিকনিক করতে গিয়ে বিলের মধ্যে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ সদস্যরা উদ্ধার কাজ শ্রাবণের লাশ উদ্ধার করেন৷ পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই বলে, শ্রাবণের মরদেহ পরিবারের লোকেরা বাড়িতে নিজের গেছেন৷

Facebook Comments Box

Posted ৯:১৮ পিএম | রবিবার, ০৪ জুলাই ২০২১

The Daily Sarod |