শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১   সর্বশেষ আপডেট : 8:42 pm

বিজয়নগরে মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে আবেদ আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ আবেদ আলীর মরদেহ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

এরআগে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবেদ আলী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার পান্ডারগাঁও ইউনিয়নের রাতিরনগর গ্রামের মৃত সোলাইমানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, আবেদ আলী বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন। গতকাল বুধবার দুপুরে কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়া আসেন আবেদ আলী।

স্থানীয় লোকজন বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ডের মেসার্স হাজী রহমান ফিলিং স্টেশনের দক্ষিন পাশে রাস্তায় আবেদ আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা হাইওয়ে পুলিশ জানালে রাতেই তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছি।

তিনি জানান, হয়তো কোন দূরপাল্লার ট্রাক অথবা যানবাহনে ধাক্কায় আবেদ আলী মারা গেছেন। নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। মরদেহ উদ্ধার পর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ৮:৪২ পিএম | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

The Daily Sarod |