শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জ সড়ক দুর্ঘটনায় আহত ভাঙ্গারি ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২৯ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 8:19 pm

আশুগঞ্জ সড়ক দুর্ঘটনায় আহত ভাঙ্গারি ব্যবসায়ীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ভাঙ্গারি ব্যবসায়ী আবু মিয়া (৩০) মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে গতকাল সোমবার ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ গোল চত্বর এলাকায় তিনি আহত হন।

আবু মিয়া নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের বাঘায়হাটি গ্রামের মহিউদ্দিনের ছেলে।

গত সোমবার বিকেলে আশুগঞ্জ বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে সিলেট অভিমুখী একটি ট্রাকের সাথে একটি ভ্যান গাড়ির সংঘর্ষ হয়। ওই সময় আবু মিয়া গুরুত্ব ভাবে আহত হয়। পরে এক পথচারী আবু মিয়াকে উদ্ধার করে অজ্ঞাত ব্যক্তি মনে করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, আবু মিয়া আশুগঞ্জ শহরের ছোটখাটো একটি ভাঙ্গারি ব্যবসা করতেন। সারাদিন এলাকায় একটি ভ্যান নিয়ে পুরাতন টেলিভিশনই নয় শুধু সব রকমের ইলেকট্রনিকস পণ্য, বোতল, প্লাস্টিকের জিনিসপত্র, পুরাতন রড, টিন, লোহা, স্টিল ও তামার পুরাতন দ্রব্য এমনকি কাগজসহ প্রায় গৃহস্থালির পুরাতন জিনিস সংগ্রহ করতেন।
আর এসব পুরাতন দ্রব্যাদি সংগ্রহ ও বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করে খুব স্বল্প আয়ের মধ্যে তার জীবন চলছিল। সোমবার সড়ক দুর্ঘটনায় আহত হলে আজ চিকিৎসাধীন অবস্থায় আবু মিয়া মারা যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সন্ধ্যার দিকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজকে সে মারা গিয়েছে। তার লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ৮:১৯ পিএম | মঙ্গলবার, ২৯ জুন ২০২১

The Daily Sarod |