শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৭ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:23 pm

বিজয়নগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুনায়েদ(৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুন) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ ওই এলাকার আলকাছ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানায়, দুপুর ১২টার দিকে বিষ্ণুপুর মাদ্রাসার পাশে পুকুরের পানিতে জুনায়েদ ডুবে গেলে স্থানীয়রা উদ্ধার করেন। জুনায়েদের পেটে ও বুকে চেপে পানি বের করার চেষ্টা করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে ছুটে গিয়ে শিশুটিকে প্রথমে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখান থেকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ফারহানা আক্তার নুর স্বর্ণা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | রবিবার, ২৭ জুন ২০২১

The Daily Sarod |