স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ২৬ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:59 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় কলেজ প্রাঙ্গণে একটি হরিতকী গাছের চারা রোপণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ কর্মসূচির আওতায় কলেজ প্রাঙ্গণ ও ভবনের আশপাশে বিভিন্ন ফলদ এবং বনজ গাছের চারা রোপণ করবে কর্তৃপক্ষ।
কর্মসূচির উদ্বোধনের সময় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে সাংসদ মোকতাদির চৌধুরী বলেন, ‘একটি দেশে অন্তত ২৫ শতাংশ বনায়নের প্রয়োজন। কিন্তু আমরা ১৫ শতাংশের নিচে আছি। আমি আমার নির্বিচনী এলাকার সকল স্কুল, কলেজ ও মাদরাসায় ব্যাপক হারে বৃক্ষরোপন করব। কারণ আমরা যেভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছি, সেটার জন্য ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে’।
Posted ১০:৫৯ পিএম | শনিবার, ২৬ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya