শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৬ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:49 pm

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে সামিউল নামের আড়াই বছরের এক শিশু মারা গেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের মহিউদ্দিননগর গ্রামে এই ঘটনা ঘটে। শিশু সামিউল ওই এলাকার প্রবাসী আলমগীর মিয়ার ছেলে।

সামিউলের পরিবারের সদস্যরা জানান, সামিউলের বাবা আলমগীর প্রবাসে আছেন। শনিবার দুপুরে সামিউল বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এসময় তার মা হালিমা বেগম রান্না ঘরে রান্না করছিলেন। পরিবারের সদস্যরা দেখেন উঠানে সামিউল নেই। পরে অনেক খোজাখুজির পর বাড়ির পাশে পুকুরে সামিউলের নিথর দেহ পরে থাকতে স্থানীয় উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সৈয়দ আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা গেছে। হাসপাতালে তাকে আনুষ্ঠানিক মৃত ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৯ পিএম | শনিবার, ২৬ জুন ২০২১

The Daily Sarod |