স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২৫ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 7:56 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান থেকে দেশীয় অস্ত্র সহ ৫জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। শুক্রবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি, ৩টি রাম দা, দুইটি রড ও একটি পাইপ উদ্ধার করা হয়। পুলিশেরর দাবি, আটককৃতরা সবাই চিহ্নিত অপরাধী। বিকেলে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।
আটককৃতরা হলেন, জেলা শহরের কাউতুলীর আবুল হোসেনের ছেলে রাজিব মিয়া (২৫), পূর্ব মেড্ডা সবুজবাগের কোরবান আলীর ছেলে সোহেল ডিপজল (২৩), সুহিলপুরের মীর হাটির ফজল মিয়ার ছেলে সোলেমান (২৩), কাউতুলীর মৃত রেনু মিয়ার ছেলে মনির হোসেন ওরফে মাইনুদ্দিন (২১) ও সুহিলপুরের তেলীপাড়ার মৃত মালেক মিয়ার ছেলে সেলিম (২৫)।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার জানান,’মানুষের জানমাল নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। আটককৃত সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে’।
Posted ৭:০৩ পিএম | শুক্রবার, ২৫ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya