শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের ৫বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৫ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 7:03 pm

ব্রাহ্মণবাড়িয়া কারাগারের ৫বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের বাবুল (৪৯) নামের ৫বছরের এক সাজাপ্রাপ্ত কয়েদি মারা গেছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে অসুস্থ অবস্থায় কুমিল্লা নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হয়ে জেলা কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। বাবুল জেলা কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক গ্রামের মালেক মিয়ার ছেলে।

জেলা কারাগারের জেল সুপার ইকবাল হোসেন কয়েদি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবুল আগে থেকেই উচ্চরক্তচাপে ভুগছিলেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসক তাকে কুমিল্লা হাসপাতালে প্রেরণ করেন। এম্বুল্যান্স যোগে কুমিল্লায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জামাল ভূইয়া বলেন, রোগী উচ্চরক্তচাপে ভুগছিলেন। তার প্রেসার অনেক বেশি ছিল। কুমিল্লায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হলে নেওয়ার পথে সে মারা যায়।

বাবুলের বড় ভাই নওয়াব মিয়া বলেন, বাবুল দুইটি চুরির মামলায় ৫ বছর করে সাজাপ্রাপ্ত ছিলেন। গত দুইবছর যাবত সে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে কয়েদি হিসেবে ছিল। জেলখানা থেকে আমাদের জানানো হয়েছিল সে অসুস্থ। পরে তার মৃত্যুর সংবাদ পেয়েছি।

Facebook Comments Box

Posted ৪:১৯ পিএম | শুক্রবার, ২৫ জুন ২০২১

The Daily Sarod |