স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 8:02 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে উপজেলায় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মান্না (২২)কে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।
তিনি বলেন, আসিফ মান্না ছাত্রলীগের নীতি ও আদর্শের পরিপন্থী কাজে জড়িত থাকা তাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার করতে কেন্দ্রীয় সাংসদের কাছে সুপারিশ করা হয়েছে।
বুধবার বিকালের দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের বিষ্ণপুর (বিওপি) ক্যাম্পের সামনে দিয়ে সিএনজি যোগে গাঁজা পাচারকালে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ মান্নাকে আটক করে বিজিবি সদস্যরা। এসময় ৩কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সিএনজিটকে জব্দ করা হয়েছে।
আটক আসিফ মান্না উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামের ফারুক চৌধুরীর ছেলে।
Posted ৮:০২ পিএম | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya