স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 7:46 pm
ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন স্থান থেকে ১৮জনকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশেরর দাবি, আটককৃতরা সবাই চিহ্নিত অপরাধী। বিকেলে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম।
আটককৃতরা হলেন, জেলা শহরের পশ্চিম মেড্ডার পাভেল (২৪), ঘাটুরার রুবেল (১৮), আপেল(৩২), আখাউড়ার দূর্গাপুরের বাপ্পি আহমেদ (২২), রাসেল (১৯), মধ্যপাড়া জুবলী রোডের হৃদয় হোসেন (২০), মানিক (২০), পাইকপাড়ার জুয়েল (২৮), মালিহাতার জসিম ওরফে সোহাস (২০), শিমরাইলকান্দি হাজি বাড়ির হৃদয় মিয়া (২০), জুয়েল (৩৩), সাকিব (২০), জাদুঘরের রাজু আসলাম (২০), কাজিপাড়ার সানি (২৪), ঘাটুরার শামীম (২২), পূর্ব মেড্ডা ইউসুফ (২৪), কাজিপাড়ার রাকিব (২০) ও পুনিয়াউটের লিগানি (২৩)।
সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার জানান,’মানুষের জানমাল নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের আটক করেছে। আটককৃত সবার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে’।
Posted ৭:৪৬ পিএম | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya