জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 3:50 pm
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে পদায়ন করা হয়েছে ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান। গত ২২জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব (পার-২) বেগম জাকিয়া পারভীন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়।
ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন। এর আগে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে উপপরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ার আগে তিনি টাঙ্গাইল জেলার সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন। গত ১৬ মার্চ তাকে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে ওএসডি করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক শওকত হোসেনের সরকারি চাকরির মেয়াদ শেষ হলে অবসরে চলে যান। তার পরবর্তীতে ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন চিকিৎসক ফখরুল আলম আশেক।
Posted ৩:২৯ পিএম | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya