শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

তালশহর হেফাজতে ইসলামের সভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ২২ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 8:33 pm

তালশহর হেফাজতে ইসলামের সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের কর্মসূচি চলাকালে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের নেতা মনির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মনির মিয়া সদর উপজেলার তালশহর ইউনিয়নের হেফাজতে ইসলামের সভাপতি।

সোমবার রাতে তাকে সদর থানা পুলিশের একটি বিশেষ টিম গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মনির মিয়া তাণ্ডবে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

জিজ্ঞাসাবাদে মনির মিয়া পুলিশকে জানান, হেফাজতের কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে তিনি মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের সঙ্গে নিয়ে সদর উপজেলার নন্দনপুর ও বিশ্বরোড এলাকায় তাণ্ডব চালান।

খোঁজ নিয়ে জানা গেছে, তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/৩৫ হাজার লোককে আসামি করা হয়। পুলিশ সোমবার রাত পর্যন্ত এসব মামলায় ৫৮১ জনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box

Posted ৮:৩৩ পিএম | মঙ্গলবার, ২২ জুন ২০২১

The Daily Sarod |