জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২০ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 9:24 pm
হবিগঞ্জ জেলা সদরের লোকরা ইউনিয়নের আশেরা গ্রামের মৃত সফর আলীর ছেলে তৈয়ব আলী (৪৪)। অভিমান করে নিরুদ্দেশ হয়ে যান গত ৬বছর আগে। দিনমজুরের কাজ করছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী গ্রামে। সেই তৈয়ব আলীর সন্ধান ৬বছর পরে পেল পরিবারের সদস্যরা।
তৈয়ব আলীর ভাতিজা আজগর আলী জানান, তৈয়ব আলী পেশায় ছিলেন রিকশা চালক। বিয়ে করেছিলেন ৪টি। প্রথম স্ত্রী ৩ মেয়ে ও এক ছেলে রেখে মারা যান। সন্তানেরা সবাই ঢাকা থাকেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তৈয়ব আলী। ২য় স্ত্রীও মারা গেলে ৩য় বিয়ে করেন। ৩য় স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় তালাক দিয়ে চলে যান। ৩য় স্ত্রী চলে গেলে ৪র্থ বিয়ে করেন। ৪র্থ স্ত্রী নিয়ে অভাব-অনটনের চলছিল সংসার। কারণে তার বসতবাড়ি বিক্রি করে ফেলেন। যার ফলে উনার চতুর্থ স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যায়। তারপর তিনি এগুলো সহ্য না করতে পেরে বাড়ি থেকে চলে আসেন। অনেক খোঁজাখুঁজি করেও তৈয়ব আলীর খোঁজ পাওয়া যাচ্ছিলনা।
তিনি জানান, হবিগঞ্জ সদর উপজেলার লোকরা ইউনিয়নের চেয়ারম্যান ও তার চাচা ফরহাদ আহমদে আব্বাস ও সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মুনিরুল ইসলাম ভুইয়ার সহযোগিতায় দীর্ঘ ৬ বছর অনেক খোঁজাখুঁজি পর শনিবার (১৯জুন) চাচা তৈয়ব আলীর খোঁজ মিলেছে। তবে তিনি খুব অসুস্থ। অসচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূইয়া জানান, ইউনিয়নের মেরাশানী গ্রামে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তৈয়ব আলী নামের এক ব্যক্তি। তিনি রাতে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত ঘরে বসবাস করতেন। গত কয়েক দিন আগে সে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি স্থানীয় মেম্বার আমাকে জানায়। পরে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, তার কাছে থাকা একটি জাতীয় পরিচয় পত্রের সূত্র ধরে বিজয়নগরের ইউএনও মহোদয় তৈয়ব আলীর পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেন। অবশেষে তার পরিবারের সন্ধান হবিগঞ্জে পাওয়া যায়। তারা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল থেকে তৈয়ব আলীর পাশে আছেন।
এই বিষয়ে বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. ইয়াসির আরাফাত জানান, ইউপি চেয়ারম্যান আমাকে বিষয়টি জানালে তৈয়ব আলীর সাথে থাকা আইডি কার্ডের ঠিকানা খোঁজ করা হয়। আমি হবিগঞ্জ সদরের ইউনিয়নের সাথেও বিষয়টি নিয়ে যোগাযোগ করি। অবশেষে তার পরিবারের সন্ধান পাওয়া যায়৷
Posted ৯:২৪ পিএম | রবিবার, ২০ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya