শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-শিশু সন্তানের মৃত্যু, মা আহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২০ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 2:34 pm

কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-শিশু সন্তানের মৃত্যু, মা আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিদুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার খালেক মিয়ার ছেলে গোলাম মাওলা (৩৫) ও তার ৭বছরের শিশু সন্তান জুবায়ের। এই ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা জানান, গোলাম মাওলা শ্রমিকের কাজ করে। নিজের জমানো টাকা দিয়ে সম্প্রতি একটি ফ্রিজ কেনার প্রস্তুতি নিচ্ছিল। এই কারণে ভোর সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিল। ঘরের একটি স্টিলের আলমারিতে বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে ছিল তাদের অজান্তে। আলমারিটি স্থানান্তরিত করতে গেলে গোলাম মাওলা ও তার শিশু সন্তান জুবায়ের বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

তিনিও বলেন, এসময় তার স্ত্রী শামসুন্নাহার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলে তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল নিয়ে এসে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ২:৩৪ পিএম | রবিবার, ২০ জুন ২০২১

The Daily Sarod |