শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় একরাতে পৃথকস্থানে ডাকাতি-ছিনতাই

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ১৯ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 9:51 pm

ব্রাহ্মণবাড়িয়ায় একরাতে পৃথকস্থানে ডাকাতি-ছিনতাই

ব্রাহ্মণবাড়িয়ায় একই রাতে ডাকাতি ও ছিনতাইয়ের পৃথক দুটি ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের কাশিনগর ও পৌর এলাকার শেরপুরে এসব ঘটনা ঘটে। দিনভর এই ঘটনায় সমালোচনা চলছে জেলা শহরে। এসময় ডাকাতের হামলায় দুইজন ঋষি গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন, কাশিনগর গ্রামের মৃত অজিতের ছেলে গরচান (৩০) ও হরেন্দ্র (৪০)। এসময় লুট করে নিয়ে যায় স্বর্ণালঙ্কার।

খোঁজ নিয়ে জানা, শুক্রবার রাত সোয়া দুইটার দিকে সদর উপজেলার কাশিনগরের ঋষি পাড়ায় তিতাস নদী দিয়ে নৌকা যোগে এসে একদল ডাকাত হামলা করে। ডাকাতের দল ঘুমন্ত অবস্থায় হরেন্দ্র ঋষির বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ডাকাতের দল হরেন্দ্রের বোনের গলার চেইন ও কানের দোল ছিনিয়ে নেয়। তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা দাড়ালো অস্ত্র দিয়ে হরেন্দ্রকে আঘাত করে। এমন সময় দাড়ালো অস্ত্রের আঘাতে হরেন্দ্রের বাম কান কেটে যায়, কপালে-পিঠে আঘাত লাগে ও তার ছোট ভাই হরেন্দ্রকে বাঁচাতে গেলে গরচানকে বুক বরাবর দাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করলে গলার নিচে বুকের বা-পাশ চিরে যায়। পরে তাদের চিৎকারে গ্রামের আশে-পাশের মানুষ ঘুম থেকে জেগে তাদের বাড়িতে জড়ো হওয়ার আগেই ডাকাত দল পালিয়ে যায়। স্থানীয়রা আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

এদিকে, শনিবার রাত সোয়া তিনটার দিকে জেলা শহরের শেরপুরে একটি বিয়ে অনুষ্ঠান থেকে ফেরার পথে ভিডিও স্টুডিওর ক্যামেরা ও মোবাইল সহ আনুষঙ্গিক মালামাল ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারিরা।
জেলা শহরের টিএ রোডের আশিকপ্লাজার মৌরি ভিডিও হাউসের মালিক আকবর হোসেন চুন্নু অভিযোগ করে বলেন, শেরপুরে শুক্রবার রাতে একটি বিয়ের গায়ের হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হতে প্রায় ভোর হয়ে যায়। ক্যামেরাম্যান রাসেল ও তার সহযোগী আসাদ বিয়ে বাড়ি থেকে বের হয়ে ক্যামেরাসহ মালামাল সাথে নিয়ে ঘুমাতে যাচ্ছিলেন। শেরপুর মাজার গেইট এলাকায় আসার পর একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রসস্ত্র ধরে তাদের কাছ থেকে একটি বড় ভিডিও ক্যামেরা ও তিনটি মোবাইল ফোন সহ আনুষঙ্গিক মালামাল নিয়ে যায়।

এসব বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ডাকাত দল নৌকা যোগে আসেছিল বসে জানতে পেরেছি। এছাড়াও শেরপুরের ঘটনায় ভিডিও হাউসের মালিক আমাকে ফোনে জানিয়েছে। উনাকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫১ পিএম | শনিবার, ১৯ জুন ২০২১

The Daily Sarod |