স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শনিবার, ১৯ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 9:47 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৮ জুন) বিকেলে উপজেলার সৈয়দাবাদ সরকারি কলেজ মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সৈয়দাবাদ উত্তরপাড়া ও সফির গোষ্ঠির যৌথভাবে এ ম্যাচের আয়োজন করে। খেলায় উত্তরপাড়া ও সফির গোষ্ঠির বিবাহিত-অবিবাহিতরা অংশ নেন।
খেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) আবু সাঈদ শামীম।
অবিবাহিত ও বিবাহিতদের মধ্যকার খেলা দেখতে ওইদিন দুপুর থেকেই খেলার মাঠে দর্শকরা এসে জড়ো হতে থাকেন। খেলা শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয় সৈয়দাবাদ সরকারি কলেজ মাঠ। খেলায় বিবাহিতদের পরাজিত করে শিরোপা জিতে অবিবাহিতরা। অবিবাহিতরা দেয় ৩ গোল আর বিবাহিতরা দেয় ২ গোল।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি শাহাদাৎ হোসেন ভূইয়া বাবু। বিশেষ অতিথি ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির, শিল্পপতি মো. জাবেদ হোসেন ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, কসবার বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন, সাবেক চেয়ারম্যান কবি অ্যাড. হারুনুর রশিদ খান, বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন প্রমুখ। খেলায় বিজয়ী দলকে দেওয়া হয় একটি গরু। এছাড়া পরাজিত দলকেও পুরস্কার প্রদান হয়।
Posted ৯:৪৭ পিএম | শনিবার, ১৯ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya