শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় দায়িত্ব পালনকালে পিকআপ চাপায় পুলিশের এসআই নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৮ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 7:47 pm

কসবায় দায়িত্ব পালনকালে পিকআপ চাপায় পুলিশের এসআই নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলায় দায়িত্ব পালনকালে দ্রুতগামী পিকআপ চাপায় মোস্তফা কামাল নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত ১২টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরআগে কুমিল্লা-সিলেট মহাসড়কের কুটির কালামুড়ি এলাকায় পিকআপ তাকে চাপা দিলে গুরুতর আহত হন। নিহত মোস্তফা কামাল ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈহারা গ্রামের মৃত হাজী আলী আজমের ছেলে।

জেলা পুলিশ বিভাগ সূত্রে জানা যায়, কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়ায় কুমিল্লা-সিলেট মহাসড়কের উপর ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছিলেন। এসময় কুমিল্লাগামী একটি অজ্ঞাতনামা পিকআপে এসআই মোস্তফা কামালকে পিছন থেকে ধাক্কা দিলে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত প্রাপ্ত হন। সাথে থানা কনস্টেবলরা তাকে উদ্ধার করে কসবা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। রাত ১২টার দিকে ২৫০শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’নিহত এসআইয়ের মরদেহ জেলা সদর হাসপাতালে আছে। সংবাদ পেয়ে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতারা ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আসেন’। তিনি আরও বলেন, ‘পিকআপটি চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি’।

Facebook Comments Box

Posted ৭:৪৭ পিএম | শুক্রবার, ১৮ জুন ২০২১

The Daily Sarod |