শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

বিজয়নগরে দুইসন্তান-স্ত্রীসহ শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ১৬ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:32 pm

বিজয়নগরে দুইসন্তান-স্ত্রীসহ শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক শিক্ষককে পরিবারসহ পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী শিক্ষক আবু নাইম (৫৫) ও তার স্ত্রী-দুই ছেলেকে হামলা করে স্থানীয় সন্ত্রাসীরা। এই ঘটনায় শিক্ষক আবু নাইম বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেছেন। এই হামলার ঘটনায় আহত অন্যান্যরা হলেন, শিক্ষক আবু নাইমের স্ত্রী মোছা. পারভীন আক্তার, বড় ছেলে শামসুদ্দিন জিসান ও ছোট ছেলে আবু আব্দুল্লাহ শরফুদ্দিন। এরমধ্যে শামসুদ্দিন জিসান জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

স্কুল শিক্ষার্থী ও আহত শিক্ষকের পরিবার সূত্রে জানা যায়, শিক্ষক আবু নাইম তার বাড়ির আঙিনায় গরুর জন্য ন্যাপিয়ার গাছ চাষ করেন। রোববার সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় দেখেন তার রোপন করা ন্যাপিয়ার গাছ গুলো এলাকার মৃত নাসির ভূইয়ার ছেলে ইয়াছিন (৪৫) গরু বেঁধে রেখে খাওয়াচ্ছেন। বিষয়টি দেখে শিক্ষক নাইম এগিয়ে গিয়ে তার রোপন করা চারা গাছ গুলো গরুকে খাওয়াতে নিষেধ করেন। এনিয়ে ইয়াছিনের সাথে শিক্ষক নাইমের বাকবিতণ্ডা হয়। শিক্ষক নাইমকে তার দুই ছেলে ফিরিয়ে নিয়ে যায়। এরই জেরে পর দিন সোমবার ভোরে ফরজ নামাজের পর কোরআন শরীফ পড়ে ঘর থেকে বের হলে ইয়াছিনের ছেলে আসাদুল গালিব ও ভাতিজা শরিফ উদ্দিন ভূইয়া শিক্ষক আবু নাইমের উপর হামলা করে। তার আত্মচিৎকারে শিক্ষকের দুই ছেলে ও স্ত্রী বাড়ি থেকে বের হয়ে আবু নাইমকে রক্ষার চেষ্টা করেন। এসময় গালিব ও শরিফের সাথে আরও লোকজন এসে শিক্ষক আবু নাইম, তার দুই ছেলে ও স্ত্রীর উপর দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে আহত করে। পরে এলাকাবাসীর সহায়তায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ঘটনায় সোমবার রাতে বিজয়নগর থানায় শিক্ষক আবু নাইম বাদী হয়ে মামলা দায়ের করেন।

এদিকে শিক্ষক ও তার পরিবার উপর হামলা করে রক্তাক্ত করার ঘটনায় মেরাশানী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এনিয়ে চলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের প্রতিবাদের ঝড়। তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

এই বিষয়ে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান,’শিক্ষক ও তার পরিবারের উপর হামলার ঘটনায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে’।

Facebook Comments Box

Posted ১০:৩১ পিএম | বুধবার, ১৬ জুন ২০২১

The Daily Sarod |