স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:32 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হিসেবে যোগদান করেছেন মোল্লা মোহাম্মদ শাহীন। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে সামাজিক দূরত্ব বজায় রেখে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন’কে বরণ করা হয়।
এরআগে গত ৯জুন বাংলাদেশ পুলিশের এক প্রজ্ঞাপনে মোল্লা মোহাম্মদ শাহীনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়ে। এর তিনি হাইওয়ে পুলিশের কুমিল্লা জোনের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মোল্লা মোহাম্মদ শাহীন ২৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে এএসপি পদে যোগদান করেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএ (অনার্স), এমএ (ইংরেজী) এবং চাকুরীকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে Masters in Police Science (MPS) কোর্স সম্পন্ন করেন। স্কলারশীপ নিয়ে Japan Kyushu University থেকে Master’s Of Laws (LLM) ডিগ্রী অর্জন করেন।
Posted ১০:২৮ পিএম | মঙ্গলবার, ১৫ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya