শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবা থানার ২০০গজের মধ্যে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ভাড়াটিয়ারা

রুবেল আহমেদ, কসবা   প্রিন্ট
রবিবার, ১৩ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 9:53 pm

কসবা থানার ২০০গজের মধ্যে দুর্ধর্ষ চুরি, আতঙ্কে ভাড়াটিয়ারা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা থেকে মাত্র ২০০গজের মধ্যে এক শিক্ষিকার বাসা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুন) দুপুর ১২টার দিকে স্থানীয় ছায়েদ মিয়া নামক এক ব্যক্তির মিরতলা হাউসের ছয়তলা ভবনের ৪র্থ তলায় এক শিক্ষিকার বাসায় এই ঘটনা ঘটে।

এই সময় একই ফ্লোরে পাশাপাশি আরও দুই ইউনিটের বাসার বাহিরে লক করে দেয় চুরের চল। তারা সিডিসি স্কুলের আইসিটি শিক্ষিকা আছমা আক্তারের বাসার তালা ভেঙে ৪ ভরি স্বর্ণালংকার,টাকাপয়সা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। দিবালোকে এমনিভাবে আরও দুইবার এই ভবনে চুরি হয়েছে বলে স্থানীয়রা জানান।

খোঁজ নিয়ে জানা যায়, আছমা আক্তার ৪তলায় ফ্লোরের মাঝখানের ইউনিটে প্রায় দু’বছর যাবত ভাড়া বাসায় বসবাস করছেন। তাঁর স্বামী একটি ইলেকট্রনিক কোম্পানীর মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছেন। ধারনা করা হচ্ছে সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে এঘটনাটি ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায়, এই ভবনে মোট ১৮টি ইউনিট রয়েছে। কিন্তু এই ভবনে সিসি ক্যামেরা ও দাড়োয়ান নেই।

কসবা থানার সাব-ইন্সপেক্টর মো. আতিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে থানায় অভিযোগ করার প্রস্তুতি চলছে

Facebook Comments Box

Posted ৯:৫০ পিএম | রবিবার, ১৩ জুন ২০২১

The Daily Sarod |