স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১১ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 8:44 pm
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় রফুজ মিয়া (৫০) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। শুক্রবার (১১জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের দাঁতমন্ডলের উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। রফুজ মিয়া ওই এলাকার মৃত মালা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক জানান, রফুজ মিয়া পেশায় একজন কৃষক। বিকেলে তার বাড়ির কাছে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
Posted ৮:৪৪ পিএম | শুক্রবার, ১১ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya