স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৭ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 11:25 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে হৃদয় দাস (২০) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ জুন) সকালের দিকে পৌর এলাকার মধ্যপাড়ার পালপাড়ার একটি বাড়ি থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
হৃদয় দাস জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের মাকালপাড়া গ্রামের গৌর মন্দিরের এলাকায় মৃত সন্তোষ দাসের ছেলে।
সে জগৎবাজার সমর পালের দোকানের কর্মচারী ছিলেন। দীর্ঘদিন যাবত ওই দোকানে কাজ করতেন ও শমর পালের পালপাড়ার বাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানায়, সকালে যুবকের শোবার ঘরে এ ঘটনা ঘটে। ওই বাসা থেকে রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুঁলন্ত অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়।
নিহতের দাদা ও নাসিরনগর উপজেলা গোকর্ণ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য তশু দাস জানান, এটি কোন আত্মহত্যা হতে পারে না। হৃদয়কে মেরে ফেলা হয়েছে। কেউ ফাঁস লেগে এভাবে ঝুঁলে তাকে না৷
হৃদয়কে সমর পাল ও তার ভাই সঞ্চয় পালসহ তার ছেলে সৌরভ পাল হত্যা করেছেন বলে অভিযোগ করেন তশু দাস।
তিনি বলেন, সমর পালের অবৈধ কিছু ব্যবসার সম্পর্কে জানতেন হৃদয়৷ এগুলো নিয়েই হৃদয়কে হত্যা করে ফাঁসিতে ঝুঁলে রাখেন। এই হত্যার সঠিক তদন্তের মাধ্যমে বিচারের তিনি দাবি জানান।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। হৃদয় আত্মহত্যা করেছে! নাকি তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে নিশ্চিত করে পরবর্তীতে ব্যবস্থা করা হবে৷
Posted ১১:২৫ পিএম | সোমবার, ০৭ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya