স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৭ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:57 pm
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে সেলিনা আক্তারের (৫০) নামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি কসবা পৌর এলাকার তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই সেলিনা বড় ভাই কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া।
মো. আনিছুল হক ভূঁইয়া বলেন, ‘সেলিনা ক্যানসারে ভুগছিলেন। পাশাপাশি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন’।
তিনি আরও বলেন,’আমাদের ভাইবোনদের মধ্যে সবার ছোট ছিল সেলিনা। সে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি। ’
সেলিনা আক্তার এক ছেলে ও এক মেয়ের জননী। এর আগে তিনি কসবা পৌর শহরের বগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সেলিনা আক্তারের স্বামী মো. বদিউল আলম সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। তিনি অগ্রণী ব্যাংক লিমিটেড আখাউড়া শাখার ব্যবস্থাপক।
Posted ১০:৫৭ পিএম | সোমবার, ০৭ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya