স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৬ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:43 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক ফাঁঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শনিবার (০৫ জুন)রাতে উপজেলার বড়তল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যা করা যুবক ওই গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে ও পেশায় ব্যাটারি চালিত অটো রিকশা চালক ছিলেন।
পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সারাদিন অটো রিক্সা চালিয়ে সন্ধ্যার পর বাড়িতে ফেরেন আশরাফুল। বাড়িতে আসার পর সে তার বাবাকে একটি মেয়ের সাথে তার সম্পর্কের কথা জানায় ও বিবাহের জন্য বাবাকে বলেন। বাবা বিয়ে করাতে অসম্মতি প্রকাশ করায় রাগ করে নিজ ঘরে ডুকে দরজা বন্ধ করে দেয়। রাতে তাকে দরজা খুলতে পরিবারের সদস্যরা অনেক ডাকাডাকি করলে না খোলায় জানালায় ছিদ্র দিয়ে দেখে আশরাফুল গলায় ফাঁস দিয়ে ঘরের পাখার সাথে ঝুলে আছে। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে’।
Posted ১০:৪৩ পিএম | রবিবার, ০৬ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya