শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

নবীনগর থেকে নিখোঁজ হওয়া শিশুটি ব্রাহ্মণবাড়িয়া শহরে উদ্ধার

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০৬ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:36 pm

নবীনগর থেকে নিখোঁজ হওয়া শিশুটি ব্রাহ্মণবাড়িয়া শহরে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বেসরকারি হাসপাতাল থেকে চুরি হওয়া ৪৭দিনের শিশু ওবায়েদ সরকারকে পাওয়া গেছে। রোববার সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদারপাড়ায় সড়কের পাশ থেকে এক কলেজ ছাত্রী শিশুটিকে পেয়ে সদর মডেল থানায় নিয়ে আসে। এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে নবীনগর উপজেলার সদরের আহমদ মেডিকেল হাসপাতালে থেকে শিশুটি চুরি হয়। নবজাতক ওবায়েদ উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, বিকেলে শিশুটিকে জেলা শহরের হালদারপাড়ায় একটি সড়কের পাশে পড়ে থাকতে দেখে নুরজাহান নামের এক কলেজ ছাত্রী তাকে উদ্ধার করে। নূরজাহান নবীনগরের একটি কলেজে লেখাপড়া করেন। শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার পর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ কোলে দিয়ে মা গেল আল্ট্রা করতে, শিশু নিয়ে পালালো নারী

এদিকে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, শিশুটিকে কোলে নিয়ে বেসরকারি হাসপাতালটিতে তার মা সাবিনা আক্তার একা চিকিৎসার জন্য আসেন। সেখানে চিকিৎসক সাবিনা আক্তারকে আল্ট্রাসনোগ্রাফি করাতে পরামর্শ দেন। হাসপাতালে আল্ট্রসনোগ্রাফি কক্ষে ঢুকার আগে সাবিনা আক্তার তার নবজাতক সন্তান ওবায়েদকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। আল্ট্রাসনোগ্রাফি কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারীটি উদাও হয়ে যায়। শিশুটি জেলা সদরে উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি।

Facebook Comments Box

Posted ১০:৩৬ পিএম | রবিবার, ০৬ জুন ২০২১

The Daily Sarod |