স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ০৬ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:37 pm
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বেসরকারি হাসপাতাল থেকে ওবায়েদ সরকার নামের ৪৭দিনের এক শিশু চুরির ঘটনা ঘটেছে। রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার সদরের আহমদ মেডিকেল হাসপাতালে এই ঘটনা ঘটে। নিখোঁজ নবজাতক ওবায়েদ উপজেলার মাঝিকাড়া গ্রামের কাউসার মিয়ার ছেলে।
নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, শিশুটিকে কোলে নিয়ে বেসরকারি হাসপাতালটিতে তার মা সাবিনা আক্তার একা চিকিৎসার জন্য আসেন। সেখানে চিকিৎসক সাবিনা আক্তারকে আল্ট্রাসনোগ্রাফি করাতে পরামর্শ দেন। হাসপাতালে আল্ট্রসনোগ্রাফি কক্ষে ঢুকার আগে সাবিনা আক্তার তার নবজাতক সন্তান ওবায়েদকে পাশে বসা এক অপরিচিত নারীর কোলে দিয়ে যান। আল্ট্রাসনোগ্রাফি কক্ষ থেকে বের হয়ে দেখেন নবজাতক শিশুসহ অপরিচিত নারীটি উদাও হয়ে গেছেন। হাসপাতাল ও এর আশপাশে কোথাও খোঁজে শিশুটি সহ ওই নারীকে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, নবজাতক শিশুটি নিখোঁজ হওয়ার পর তার মা সাবিনা আক্তার প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এই ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাওয়ানি। তবে পুলিশ শিশুটিকে খোঁজে বের করতে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে।
Posted ৬:৩২ পিএম | রবিবার, ০৬ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya