শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে মোটরসাইকেলে পাচারকালে ৫হাজার ইয়াবাসহ একজন আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ০৪ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 7:21 pm

আশুগঞ্জে মোটরসাইকেলে পাচারকালে ৫হাজার ইয়াবাসহ একজন আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাচারকালে ৫হাজার ৭০পিছ ইয়াবাসহ গাজী জিয়া উদ্দিন বাবলু (৪০) নামের এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। শুক্রবার দুপুরে র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক বাবলু কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মজলিশপুর গ্রামের মৃত কাজী মনিরুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর অভিযান পরিচালনা করে র‍্যাব। রাত ১টার দিকে পূর্ব তথ্য অনুযায়ী ঢাকাগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে ৫হাজার ৭০পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী গাজী জিয়া উদ্দিন বাবলুকে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:২১ পিএম | শুক্রবার, ০৪ জুন ২০২১

The Daily Sarod |