স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 11:38 pm
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধিনস্থ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়ের ২০২০ সালের বার্ষিক ক্রীড়া ও উত্তম শিক্ষক/শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহকারি প্রকল্প পরিচালক মনিশংকর কীর্ত্তনীয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মেহেদী মাহমুদ আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মো. খোরশেদ আলম।
উক্ত অনুষ্ঠানে ২০২০ সালের ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিটি কর্তৃক যাচাইকৃত উত্তম শিক্ষক হিসেবে বিউটি সূত্রধর, সোনিয়া রানী গোপ, উমা চৌধুরী, আঁখি রানী সাহা ও মিহির কুমার পোদ্দারকে ১২০০ টাকার এককালীন সম্মানী ও সার্টিফিকেট এবং ১০ জন উত্তম শিক্ষার্থীদের মধ্যে ৬০০ টাকার এককালীন সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন প্রার্থনা দাস সঙ্গী। একই সাথে গীতাপাঠ প্রতিযোগিতা, জাতীয় সংগীত, শপথ বাক্য পাঠ, বঙ্গবন্ধুর ছবি অঙ্কন বিভিন্ন বিষয়ের আলোকে অনলাইনে নির্বাচিত প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। পবিত্র গীতা পাঠে ১ম স্থান অর্জন করেন দ্বীপা ঘোষ এবং শপথ বাক্য পাঠ ও মানসিক দক্ষতায় ১ম স্থান অর্জন করেন বাসন্তী রানী দাস। ৭টি ইভেন্টে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষক-শিক্ষার্থীদর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ১১:৩৮ পিএম | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya