স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০১ জুন ২০২১
সর্বশেষ আপডেট : 10:00 pm
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ১১ বছরের এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানীর চেষ্টায় অভিযোগে আব্দুল লতিফ (৪০) নামের রিকশা চালককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার খালাজোড়া- আনোয়ারপুর সড়কে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
স্থানীয়রা জানায়, আখাউড়া নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১১ বছরের এক শিক্ষার্থী প্রাইভেট পড়ে এক রিকশা দিয়ে তার নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ওই রিকশার চালক তাকে নীরব নির্জন স্থানে শ্লীলতাহানীর চেষ্টা করে। ওই স্কুল ছাত্রী বাড়িতে ফিরে তার মাকে বিস্তারিত জানায়। পরে তার পরিবারের সদস্যরা স্থানীয়দের সহায়তায় রিক্সা চালককে আটক করে গণধোলাই দেয়। বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে জানালে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে রিকশা চালক আব্দুল লতিফকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম জানান, স্কুল ছাত্রীর বাবাসহ স্থানীয়রা আব্দুল লতিফকে আমার কাছে নিয়ে আসে। পরে আমরা ঘটনাস্থলে যাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি নিজের দোষ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতে অভিযুক্ত রিকশা চালককে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
Posted ১০:০০ পিএম | মঙ্গলবার, ০১ জুন ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya