শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রসূতি জন্ম দিলেন তিন কন্যা শিশু

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
সোমবার, ৩১ মে ২০২১   সর্বশেষ আপডেট : 10:29 pm

ব্রাহ্মণবাড়িয়ায় প্রসূতি জন্ম দিলেন তিন কন্যা শিশু

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে ৩টি ফুটফুটে যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন সুমাইয়া আক্তার নামের এক প্রসূতি। সোমবার সকালে জেলা শহরের টেংকেরপাড় স্ট্যান্ডার্ড হাসপাতালে শিশু গুলোর জন্ম হয়।

সুমাইয়া আক্তার জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুরের আল-আমিন মিয়ার স্ত্রী।

ওই প্রসূতিতে গাইনি চিকিৎসক মাহফিজা আক্তার হ্যাপির তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সোমবার কাজি লুৎফুন্নাহার লুৎফা অস্ত্রোপচার মাধ্যমে শিশুগুলোকে জন্ম দেন।

চিকিৎসক কাজি লুৎফুন্নাহার লুৎফা জানান, সকালে ওই প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে আগেই জানা ছিল তার তিন শিশু গর্ভে আছে। হাসপাতালে আনার পর পেটে শিশু গুলোর নড়াচড়া কম ছিল ও প্রসূতির প্রেসার বেশি ছিল। তাই দ্রুত অস্ত্রোপচারের মাধ্যমে তিনটি কন্যা শিশু ভূমিষ্ট হয়।

তিনি আরও বলেন, একটি শিশু ২কেজি ২০০গ্রাম, একটি ২কেজি ও একটি ১কেজি ৯০০গ্রাম ওজনে জন্ম নিয়েছে। তুলনামূলক ভাবে আলহামদুলিল্লাহ শিশুগুলো শারীরিক অবস্থা ভাল আছে। তবে ১কেজি ৯০০গ্রামে শিশুটি শারীরিক অবস্থা একটু দূর্বল। প্রসূতিও অনেক ভাল আছেন।

শিশুগুলোর পিতা আল-আমিন মিয়া মুঠোফোন জানান, আমাদের বিয়ে হয়েছে প্রায় ১১বছর আগে। আমাদের আরও দুইটি কন্যা সন্তান আছে। নতুন সন্তানদের আগমনে আমি খুশি।

 

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | সোমবার, ৩১ মে ২০২১

The Daily Sarod |