জৈষ্ঠ্য প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ৩১ মে ২০২১
সর্বশেষ আপডেট : 9:02 pm
সরকারি চাকরি জীবনের ইতি টানলেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক চিকিৎসক শওকত হোসেন। দীর্ঘ ৩২বছরের চাকরি জীবন শেষে অবসরজনিত কারণে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক পদ থেকে অবসরে গেলেন তিনি।
সোমবার (৩১) দুপুরে হাসপাতালের শহীদ ডা. মিলন সভা কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেন ডা. শওকতের সহকর্মীরা। এসময় তার বিদায় উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রানা নুরুস শামস এর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফায়েজের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবু সাঈদ।
মতবিনিময় অনুষ্ঠান শেষে হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারী, নার্সিং সুপারভাইজারসহ সিনিয়র স্টাফ নার্স ও চতুর্থ শ্রেনীর কর্মচারী, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডা. শওকত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান।
অবশেষে অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়কের হাতে ডা. আবু সাঈদ বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে ডা. শওকত হোসেন নতুন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিসেবে ডা. ফখরুল আলম আশেককে দায়িত্ব হস্তান্তর করেন। পরে হাসপাতালের স্টাফরা তাকে ফুল ছিটিয়ে শুভ কামনা জানিয়ে বিদায় জানান। এসময় হাসপাতালের সিনিয়র নার্স ও স্টাফরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে কান্নায় ভেঙে পড়েন তাদের প্রিয় স্যারকে বিদায় জানিয়ে।
স্বাস্থ্য বিভাগের চৌকস কর্মকর্তা মো. শওকত হোসেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর রাজশাহী বিভাগের জয়পুরহাট সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালেও মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে সরাইল ও সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
সেখান থেকে ২০১৭ সালে খাগড়াছড়িতে সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০১৮ সালে উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব নেন। অবসরের আগ পর্যন্ত কর্মস্থল থেকেই তিনি অবসরে গেছেন।
১৯৬২ সালের ১জুন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের কাছাইট গ্রামে আবুল কাশেম ভূইয়ার ঘরে জন্মগ্রহণ করে মো. শওকত হোসেন। ৪ ভাই ও ৪বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় আর ভাইদের মধ্যে সবার বড়। ব্যক্তিজীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তার সহধর্মিণী রাহিমা আক্তার প্রাণী সম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছেন। তাঁর একমাত্র ছেলে তাহমিদ তাজুয়ার তুর্য ইন্টার্নি চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার একমাত্র মেয়ে তাহসিন তাবাসসুম ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োজলজি বিভাগে অধ্যয়নরত আছেন।
Posted ৯:০২ পিএম | সোমবার, ৩১ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya