বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
রবিবার, ৩০ মে ২০২১
সর্বশেষ আপডেট : 11:10 pm
ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের লোকো মাস্টার (চালক) ও সহকারী লোকো মাস্টার (সহকারী চালক) কে মারধোরের ঘটনায় ২৪ঘন্টা অতিবাহিত হলেও এখনো কোন মামলা হয়নি। গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী কন্টেইনার ট্রেনের চালক ও সহকারী চালককে মারধোর করে একদল যুবক। এরফলে রেল চলাচল এক ঘন্টা বন্ধ থাকে।
এই বিষয়ে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারহারুল করিম বলেন, ‘আহত ট্রেন চালকরা মামলা দায়ের করতে আবেদন নিয়ে এখনো আসেননি। আবেদন দেওয়ার পর মামলা দায়ের করা হবে। হয়তো তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে মামলাটি দায়ের করতে বিলম্ব হচ্ছে। যদি তারা বাদি হয়ে মামলা দায়ের না করেন, তাহলে আমরা পরবর্তী কি করণীয় তা সিদ্ধান্ত নেব’।
গত ২৬মার্চ থেকে ২৮মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তান্ডবের পর ট্রেনের সিগন্যাল ব্যবস্থা পুরাপুরি অকেজো রয়েছে। জেলা শহরের তিনটি রেলগেইট ভেঙে ফেলায় ম্যানুয়ালে হাতের মাধ্যমে ইশারায় গেইটম্যান কাজ করতে হচ্ছে। শনিবার দুপুরে জেলা শহরের টিএ রোড থেকে কাউতুলীর দিকে ১০/১২টি মোটরসাইকেলের বহর বেপরোয়া ভাবে যাচ্ছিল। টিএ রোডের রেললাইন অতিক্রম করার প্রাক্কালে মালবাহী একটি ট্রেন চট্রগ্রাম অভিমুখে যাচ্ছিল। এসময় রেললাইনের কাছাকাছি মোটরসাইকেলের বহর দেখে ট্রেন থেকে একাধিকবার হুইসেল দেওয়া হয় এবং রেলগেইট ম্যান বাঁশি বাজান। কিন্তু মোটরসাইকেলের বহরের কেউ সিগন্যাল না মেনে রেললাইন অতিক্রম হতে গেলে একটি মোটরসাইকেল ট্রেনের ইঞ্জিনের আটকে পড়লে তা ধীরগতিতে সামনে টেনে নিয়ে যান। এসময় স্থানীয় কয়েকজন শ্রমিক মোটরসাইকেলে আটকে পড়া দুই তরুণকে টেনে নামিয়ে উদ্ধার করেন। এরমধ্যে আরাফাত নামের এক তরুণ আহত হয়। ট্রেনটি শিমরাইলকান্দি এলাকায় গিয়ে থামালে মোটরসাইকেলের বহরে থাকা অন্যান্য তরুণরা ট্রেনের চালক আনোয়ার ও সহকারী চালক জসিমকে মারধোর করেন।
Posted ৮:১১ পিএম | রবিবার, ৩০ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya