শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৮ মে ২০২১   সর্বশেষ আপডেট : 9:57 pm

কসবায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সালেহা বেগম (৪০) নামে এক নারী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলার কসবা স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালেহা বেগম উপজেলার কালিকাপুর গ্রামের উত্তরপাড়া এলাকার মৃত মাসুম মিয়ার স্ত্রী।

পুলিশ জানিয়েছেন, সকালে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি কসবা স্টেশনের দক্ষিণ সিগন্যাল পোস্ট অতিক্রম করার সময় আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে ঝাঁপ দেয় সালেহা বেগম। ঘটনাস্থলে সালেহার মৃত্যু হয়।

দুপুরে দিকে সালেহার মৃত্যুর বিষয়টি কসবার স্টেশন মাস্টার হাবিবুর রহমান রেলওয়ে থানার পুলিশকে নিশ্চিত করেন। পরে তারা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কসবা রেলওয়ের স্টেশন মাস্টার হাবিবুর রহমান বাদি হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।

Facebook Comments Box

Posted ৯:৫৭ পিএম | শুক্রবার, ২৮ মে ২০২১

The Daily Sarod |