শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আঙ্গুলের রগ কাটলো পুলিশ সদস্যের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ২৬ মে ২০২১   সর্বশেষ আপডেট : 12:41 pm

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারী ছুরিকাঘাতে আঙ্গুলের রগ কাটলো পুলিশ সদস্যের

ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জলিল উদ্দিন (৩৫) নামের এক পুলিশ সদস্যের আঙ্গুলের রগ কেঁটে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে জেলা শহরের উত্তর মৌড়াইল রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত পুলিশ সদস্য ২নং শহর পুলিশ ফাঁড়িতে কন্সটেবল পদে কর্মরত আছেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে এক ছিনতাইকারীকে রেলস্টেশনের প্লাটফর্মে রেলওয়ে পুলিশ ধাওয়া করে। রেলওয়ে পুলিশের ধাওয়া সেই ছিনতাইকারী স্টেশন এলাকা থেকে বের হয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুনিয়াউট রেলগেইট এলাকায় ১নং পুলিশ ফাঁড়ির সদস্যরা নাইট ডিউটি করছিলেন। পুলিশ ফাঁড়ির সদস্যরা দেখে ছিনতাইকারীটিকে আটকের চেষ্টা করলে এক পুলিশ সদস্যকে ছুরিকাহত করে পাশে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে আহতবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘আহত পুলিশ সদস্যের হাতের বৃদ্ধা আঙ্গুলের একটি রগ কেটে গেছে। আঙ্গুলপর রগটি অপারেশন করতে হবে। তাকে হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি দেওয়া হয়েছে’।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’আহত পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বুধবার তাকে চিকিৎসকরা আবারও দেখে প্রয়োজনীয় চিকিৎসা দেবেন’।

Facebook Comments Box

Posted ১২:৪১ পিএম | বুধবার, ২৬ মে ২০২১

The Daily Sarod |