স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ মে ২০২১
সর্বশেষ আপডেট : 11:00 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পানিতে ডুবে শেফা আক্তার নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বিকেল ৪টার দিকে শহরের গোকর্ণঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শেফা আক্তার উপজেলার পুনিয়াউট এলাকার কাসেম মিয়ার মেয়ে। সে ৩য় শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ থাকায় নানুকে দেখতে গতকাল সোমবার তার মায়ের সাথে নানা বাড়ি গোকর্ণঘাট যান শেফা। মঙ্গলবার দুপুরে অন্য শিশুদের সাথে উত্তর হাটির পুকুরে গোসল করতে গিয়েছিল। কিন্তু কিছু সময় পর শেফাকে দেখতে না পেয়ে সবাই পুকুরে শিফাকে খুঁজতে শুরু করেন। অবশেষে অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে শেফাকে উদ্ধার করেন স্বজনরা।
শেফাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওইখানের কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান ফয়েজ তাকে মৃত ঘোষণা করেন।
ফাইজুর রহমান ফয়েজ জানান, শেফাকে হাসপাতালে নিয়ে আসার আগেও সে মারা যায়। ফুসফুসে পানি ও পেটে পানি জমার কারনে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মারা গেছে বলে একটু আগে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।
Posted ১১:০০ পিএম | মঙ্গলবার, ২৫ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya