শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

দেশের সব রেলস্টেশনে থামলেও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামেনি ট্রেন

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৪ মে ২০২১   সর্বশেষ আপডেট : 10:09 pm

দেশের সব রেলস্টেশনে থামলেও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামেনি ট্রেন

সরকারি নির্দেশনা মোতাবেক সোমবার থেকে চালু হচ্ছে ট্রেন চলাচল। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেশে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ ছিল। সোমবার থেকে ট্রেনের মোট আসনের ৫০শতাংশ টিকেট বিক্রয় করা হয়। দেশের সকল রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা বিরতি করলেও ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রা বিরতি করেনি। এমনকি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যাওয়া তিতাস কমিউটার ট্রেনটিও এই স্টেশন থেকে ছাড়ে যায়।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে ঢাকা ও চট্রগ্রামের হাটহাজারীতে মাদরাসা ছাত্রদের উপর হামলা অভিযোগে চলতি বছরের ২৬ মার্চ ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতাকর্মী। এসময় অগ্নিসংযোগ করা হয় রেলস্টেশনের কন্ট্রোল প্যানেলে। জ্বালিয়ে দেওয়া টিকেট কাউন্টার, বুকিং অফিস, প্লাটফর্মে থাকা সকল মালামাল সহ স্টেশনের প্রতিটি কক্ষ। রেললাইনে এসে অগ্নিসংযোগ করে স্টেশনের যাত্রীদের বসার চেয়ার গুলো। এই তাণ্ডবে পুরোপুরি ধ্বংসস্তুপে পরিনত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনটি। এই ঘটনার পর থেকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে সকল প্রকার ট্রেনের যাত্রা বিরতি বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার সোয়েব আহমেদ জানান, ‘সোমবার থেকে দেশে রেলযোগাযোগ শুরু হয়েছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ধ্বংসস্তুপে পরিণত হয়ে পুরাপুরি অকেজো থাকায় সরকারের পক্ষ থেকে এখানে ট্রেনের যাত্রা বিরতির নির্দেশনা নেই। এই স্টেশনে কন্ট্রোলিং ব্যবস্থা সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া হয়েছে’।

তিনি আরও বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেনে যারা যাত্রা করতে চান, তারা আখাউড়া, কসবা, আযমপুর, আশুগঞ্জ, তালশহর ও পাঘাচং থেকে যাত্রা করতে পারবেন। তাণ্ডব চালানোর পর স্টেশনের সংস্কার কাজ এখনো শুরু হয়নি। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংস্কার কখন শুরু করা হবে এবং ট্রেন কবে থেকে যাত্রা বিরতি করবে তা রেলওয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন’।

Facebook Comments Box

Posted ১০:০৯ পিএম | সোমবার, ২৪ মে ২০২১

The Daily Sarod |