শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

‘আমার মৃত মুখ মাকে দেখাবেন না,আমার খাঁটিয়া বাবার কাঁধে উঠিয়ে দিবেন’

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৩ মে ২০২১   সর্বশেষ আপডেট : 10:23 pm

‘আমার মৃত মুখ মাকে দেখাবেন না,আমার খাঁটিয়া বাবার কাঁধে উঠিয়ে দিবেন’

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাবা-মায়ের সাথে অভিমান করে চিঠি লিখে সানোয়ার হোসেন (১৯) নামের এক চাতাল কল শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার দূর্গাপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন একটি চাতাল কল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সানোয়ার হোসেন নওগাঁ জেলার স্বরসতীপুর উপজেলার ভবানীপুরের আব্দুস সালামের ছেলে।

চাতাল কলের মালিক স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু জানান, ছেলেটিকে মেইলের ফোর ম্যানের মাধ্যমে কাজ দেওয়া হয়েছিল। জানতে পারলাম, রাতে ছেলেটি তার মায়ের সাথে মোবাইল ফোনে রাগারাগি করেছিল। রোববার সকালে তাকে কাজে আসার জন্য ফোন দেওয়া হচ্ছিল কিন্তু সে ফোন রিসিভ করেনি। পরে মেইলের একটি অংশে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, মরদেহের কাছ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। ছেলেটি মুটামুটি পড়ালেখা জানতো বলে ধারণা করা হচ্ছে। সেই চিরকুটে লেখা ‘আসসালামু আলাইকুম। পারলাম না আর নিজেকে শান্তনা দিতে ও ধৈর্য ধরতে। আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। আমার কারো উপর কোন অভিযোগ নাই। আমার জীবন ব্যর্থ। এই ব্যর্থতার গ্লানি সবসময় আমায় কুড়ে কুড়ে খায়। আমার লাশটা কোন স্থানে পুতে দিবেন দয়া করে। জানাজার নামাজ পড়তে মাইকে এলান করবেন না। পরিশেষে অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় কম। আপনার সন্তানকে বুঝুন। যোগ্য বাবা হোন। যোগ্য সন্তান গড়ে তুলুন। আমার মৃত মুখ আমার মাকে দেখাবেন না। আমার খাটিয়া বাবার কাঁদে উঠিয়ে দিবেন’।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে’।

Facebook Comments Box

Posted ১০:২৩ পিএম | রবিবার, ২৩ মে ২০২১

The Daily Sarod |