স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ২১ মে ২০২১
সর্বশেষ আপডেট : 9:55 pm
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় রাতের আধারে জমিতে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রহমত আলী (৩২) নামের এক যুবককে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (২১ মে) দুপুরে নিহতের উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ৷ এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামের পশ্চিম পাড়ার একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রহমত আলী ওই এলাকার মৃত ফালান ফকিরের ছেলে। সে এলাকায় কৃষি কাজ করতেন।
নিহতের খালাতো ভাই ফিরু মিয়া জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির উত্তরপাশে জমির পাশে একটি ঘরে রহমত আলীর ছোট ভাই স্থানীয় কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছিছিলেন। এসময় হঠাৎ ঘরের বাইরে জমিতে চিৎকার শুনতে পান। লিয়াকত আলীসহ ঘরের সবাই বাইরে এসে দেখে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এগিয়ে গিয়ে জমিতে দেখেন সেখানে রহমত আলীর রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
তিনি আরও বলেন, কে বা কারা হত্যা করতে পারে তা বলা যাচ্ছে না। সে খুব ভাল মানূষ ছিলেন তার কোন শক্র নেই। সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক হত্যার বিষয়ে নিশ্চিত করে বলেন,’ তাকে শরীরের বিভিন্ন স্থানে ও গলায় কুপিয়ে ক্ষতবিক্ষত করে হত্যা করেছে।কে বা কারা তাকে হত্যা করেছে এখনই বলা মুশকিল। ঘটনাটি তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত মন্তব্য করা যাবে’।
Posted ৯:৫৫ পিএম | শুক্রবার, ২১ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya