শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

আশুগঞ্জে মর্টারশেল ভেবে পুলিশের নিরাপত্তা বেষ্টনী,পানি ঢালতে মিলল লোহার দণ্ড

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২১ মে ২০২১   সর্বশেষ আপডেট : 1:26 am

আশুগঞ্জে মর্টারশেল ভেবে পুলিশের নিরাপত্তা বেষ্টনী,পানি ঢালতে মিলল লোহার দণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি লোহার দণ্ড নিয়ে সারাদিন তোলপাড় চলে। বৃহস্পতিবার উপজেলার বাহাদুরপুরে এই ঘটনা ঘটে। প্রথমে একটি বস্তুকে মর্টারশেল ভাবা হয়, পরে দেখা গেল এটি একটি লোহার দণ্ড।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে আশুগঞ্জের বাহাদুরপুর গ্রামের হাজী বাড়ির কামাল পাশার বাড়ির উঠানের মাটি খনন কাজ চলছিল। মাটি খুড়তে গিয়ে শ্রমিকেরা একটি মর্টার শেল পান। পরে বাড়ি মালিক আসলাম মিয়া আশুগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ মর্টাল শেলটি উদ্ধার করে বাড়ির পাশে পরিত্যক্ত জায়গায় লাল কাপড়ের বেষ্টনী রাখে। এই খবর পেয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা সেখানে এসে মর্টালশেলটি দেখে জানান, মুক্তিযুদ্ধের সময় এমন মর্টালশেল এখানে ব্যবহৃত হয়েছিল।

আশুগঞ্জ থানা পুলিশ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের মর্টালশেল উদ্ধারের বিষয়টি অবহিত করেন। পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দলকেও জানানো হয়, যেন তারা এসে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন মর্টালশেলটির অবস্থা কি। এরই মাঝে বাড়ির লোকজন এক ফাঁকে মর্টাল শেলটিতে পানি ঢেলে দেয়। পানি ঢেলে দেওয়ার পর মোটা আকৃতির মর্টাল শেলটির উপরের মাটি সরতে শুরু করে। পানি ঢালতে ঢালতে অবশেষে দেখা গেল আসলে মর্টার শেল নয়, এটি লোহার লম্বা দণ্ড।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, মর্টাল শেল ভেবে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছিলাম। সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল এসে এটি পরীক্ষা-নিরীক্ষা করা কথা ছিল। কিন্তু অবশেষে দেখা গেল এটি একটি লোহার দণ্ড। সেই দণ্ডটি আমরা থানায় নিয়ে এসেছি। পরীক্ষা যাচাই করে দেখব, এটি কি কাজে লাগে।

Facebook Comments Box

Posted ১:২৬ এএম | শুক্রবার, ২১ মে ২০২১

The Daily Sarod |