স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ মে ২০২১
সর্বশেষ আপডেট : 9:18 pm
ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাঁনপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে জংশন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, স্থানীয়রা মরদেহটি রেললাইনের পাশে পড়ে আছে খবর জানালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, যেহেতু যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে তাই মালবাহী কোন একটি ট্রেনে যুবকটি কাটা পড়েছে। তার বয়স আনুমানিক ৩০/৩২ বছর হবে। তবে তার নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
Posted ৯:১৮ পিএম | বৃহস্পতিবার, ২০ মে ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya