শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় ‘ইমজা’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৮ মে ২০২১   সর্বশেষ আপডেট : 10:41 pm

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চায় ‘ইমজা’

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)।

মঙ্গলবার (১ মে) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি পীযূষ কান্তি আচার্য ভারপ্রাপ্ত সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী ও অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাঁকে হেনস্তার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিবৃতিতে ইমজা নেতৃবৃন্দরা বলেন, অতিসম্প্রতি স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে রোজিনা ইসলাম বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। ওইসব প্রতিবেদনের জেরেই রোজিনাকে সরকারি গোপন নথি চুরির মিথ্যা অপবাদ দিয়ে অন্যায়ভাবে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। রোজিনা ইসলামের মতো একজন সুপরিচিত সাংবাদিককে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মচারীরা যে নির্যাতন করেছে, সেটিকে গর্হিত অন্যায় বলে মনে করে ইমজা।

পরবর্তীতে মাঝরাতে রোজিনার বিরুদ্ধে প্রায় শতবছর পুরনো আইনের মামলা দেওয়ার বিষয়টি স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলেও মনে করে ইমজা নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:৪১ পিএম | মঙ্গলবার, ১৮ মে ২০২১

The Daily Sarod |