শিরোনাম
বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম

কসবায় বাজারে অগ্নিকান্ডে ৩কোটি টাকার ক্ষয়ক্ষতি

কসবা প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৭ মে ২০২১   সর্বশেষ আপডেট : 7:04 pm

কসবায় বাজারে অগ্নিকান্ডে ৩কোটি টাকার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি দোকান ভস্মিভুত হয়ে প্রায় ৩কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুরে একটি ফার্নিচারের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

জানা যায়, খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কসবা ইউনিটের একটি দল প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ১০টি দোকানের মধ্যে ১টি ডিজেল ও মবিল তেলের দোকান ও একটি সিলিন্ডার গ্যাসের দোকানে আগুন লাগলে তা নিমিষে ছড়িয়ে যায়। প্রায় ৪০মিনিট পর ফায়ার ব্রিগেডের দল এসে আগুন নেভাতে নেমে পড়ে। স্থানীয়রা জানায় গ্যাসের প্রায় শতাধিক সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনের লেলিহান শিখা ও বিকট শব্দে এলাকায় আতংক সৃষ্টি হয়।

এবিষয়ে কসবা ফায়ায় সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা লিডার সাইদুল ইসলাম জানান, প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। আগুনে ১টি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান, মাছের খাবারের দোকান, সিমরান ফানিচার গ্যালারীসহ ১০টি দোকান পুড়ে যায়।

উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল উল আলম ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে বলেন, অগ্নিকান্ডের বিষয়টি সঠিকভাবে নিরুপন করার জন্য বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়াকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরো বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি দোকানের প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতির বিবরনী জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৭:০৪ পিএম | সোমবার, ১৭ মে ২০২১

The Daily Sarod |